Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২০ pm ২৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
Three arrested with yaba, marijuana in DB raid in Srimangal

Three arrested with yaba, marijuana in DB raid in Srimangal

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে যান।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গত ২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল মিয়া ওরফে লেখন মিয়া (৪১)-এর বাড়ি ঘেরাও করলে তার বড় ভাই মো. আব্দুল মতিন ওরফে লেখন মিয়া (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে রুবেল মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯ পিস খয়েরি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমানের বসতঘরের বারান্দার কক্ষের একটি চৌকির নিচ থেকে ১ কেজি কথিত গাঁজা এবং মজনু মিয়ার কাছ থেকে আরও ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান,সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে,গ্রেপ্তার রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি,পলাতক আব্দুল মতিনের বিরুদ্ধে দুটি এবং গ্রেপ্তার আব্দুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তারা পেশাদার মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম