Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেমিকন্ডাক্টর শিল্প হবে অর্থনীতির নতুন শক্তি: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৫ pm ২৫, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
সেমিকন্ডাক্টর শিল্প হবে অর্থনীতির নতুন শক্তি: প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্প হবে অর্থনীতির নতুন শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে সেমিকন্ডাক্টর শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের পাশাপাশি কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, উদ্ভাবনভিত্তিক শিল্প বিকাশের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনব্যাপী BEAR সামিট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরে তিনি সামিটে প্রদর্শিত আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তা, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স খাতের সর্বশেষ উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

Tags: অর্থনীতিপ্রধানমন্ত্রীশিল্পসেমিকন্ডাক্টর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ
  • তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে
  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ডসহ গ্রেফতার ৪
  • ইসলামী ব্যাংক দখলে তদন্তে উঠে এলো সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম