Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ৬১ হাজারের বেশি স্বাক্ষর

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ২৩, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ৬১ হাজারের বেশি স্বাক্ষর

স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ৬১ হাজারের বেশি স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে কয়েক দিন আগেই। চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন, আর রানার্সআপ হয়েই ফিরতে হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। তবে ম্যাচের ফল এখনো মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার একাংশ সমর্থক।

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে তারা অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গে একটি আবেদন শুরু করেছেন। ইতোমধ্যে সেই আবেদনে ৬১ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আবেদনটি করেছেন আর্জেন্টিনার সমর্থক জিসেলা সানচেজ। তার অভিযোগ, ফাইনালে দায়িত্ব পালন করা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই বিষয়টি পর্যালোচনা করে ফিফার কাছে ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

তবে আবেদনে রেফারির বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও সেসব দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিশদ ব্যাখ্যা উপস্থাপন করা হয়নি। কোন সিদ্ধান্ত ম্যাচের ফল পাল্টে দিয়েছে, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

গত রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

ম্যাচ চলাকালে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ম্যাচের ফল বাতিল করার মতো কোনো অনিয়ম বা প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

তারপরও অনলাইন আবেদনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। কয়েক দিনের মধ্যেই ৬১ হাজারের বেশি মানুষ এতে স্বাক্ষর করায় বোঝা যাচ্ছে, ফাইনালের রেফারিং নিয়ে সমর্থকদের একাংশের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে এটিই প্রথম অনলাইন আবেদন নয়। এর আগে সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্সের হারের পরও একই ধরনের একটি আবেদন চালু হয়েছিল। সেই আবেদনে ৮২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন।

Tags: আর্জেন্টিনাবিশেষ নিউজবিশ্বকাপস্পেন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম