Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালুখালীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাচিনা পারভীন নিলুফা

মদন কুমার প্রামাণিক ও মেহেদী হাচিনা পারভীন নিলুফা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে ভিজিএফ কার্ডের চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানেরা হলো,রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

তবে ২ চেয়ারম্যান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা জানান, আমার মামার মৃত্যুজনিত কারনে চাউল বিতরন কালে আমি ইউনিয়ন পরিষদে থাকতে পারিনি। সরকারী তদারকী কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত থেকে চাউল বিতরন করেছে।বিতরনকালে অনিয়ম হওয়া ৯৭ টি কার্ডও উদ্ধার হয়েছে।তবে এসবের সাথে জড়িতদের প্রমান পাওয়ার পরও আমাকে অপরাধী বানানো হয়েছে।এটা আমার প্রতি জুলুম।

মদাপুরের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জানান, ওইদিন আমি পূজার জন্য উপোষ ছিলাম। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও সচিব ফরহাদের নিকট চাল বুঝে দিয়ে পূজার কাজে বাড়ীতে আসি। অনিয়ম করলে তারা করেছে।অথচ তাদের আড়াল আমাকে দোষী করা হচ্ছে। এটা অমানবিক কাজ।

এ অপরাধ থেকে২ তদারকি কর্মকর্তা ও ২ সচিবের বাদ রাখার কারন জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের নিকট ক্ষুদে বার্তা প্রেরন করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল
  • হরমুজে ট্যাংকারে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: কুয়েত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম