Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন পঞ্চম নৌবহরে প্যাট্রিয়ট রাডার ধ্বংস করল ইরান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
মার্কিন পঞ্চম নৌবহরে প্যাট্রিয়ট রাডার ধ্বংস করল ইরান

মার্কিন পঞ্চম নৌবহরে প্যাট্রিয়ট রাডার ধ্বংস করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, সি-র‍্যাম (C-RAM) আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত আইআরজিসির অষ্টম বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন নাসর-২’-এর দ্বিতীয় ধাপের অংশ হিসেবে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ হামলা চালায়। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবেই এই আক্রমণ পরিচালিত হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে। একই সঙ্গে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, নৌবহরের আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই পাল্টা সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপের অভিযানও অব্যাহত থাকবে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Tags: ইরানপ্যাট্রিয়ট রাডারবিশেষ নিউজমার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পে জুটেনি ১ ফোঁটা পানি
  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে
  • শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে জামায়াত, ফায়ার সার্ভিস স্টেশনের দাবি
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ উত্তাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম