Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৩ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
নওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার

মো. এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে আমবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার পলাতক প্রধান আসামি মো. নূর আলম মোল্লা (৬০)কে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কালুকান্দর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর আলম মোল্লা উপজেলার গোবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবী মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পোরশা থানার তুড়িপাড়া গ্রামের ব্রিজের পূর্ব পাশে একটি আমবাগানে প্রতিদিন ভেড়া চরাতে যেতেন নূর আলম। ওই এলাকার পাঁচ বছর বয়সী শিশুটি প্রায়ই বাগানের আশপাশে খেলাধুলা করত। অভিযোগ রয়েছে, নূর আলম বিভিন্ন সময় মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন।

এজাহার অনুযায়ী, গত ৪ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে ফুসলিয়ে আমবাগানের ভেতরে থাকা একটি কাঠের চৌকির ওপর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যান।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন ও পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে নামে।

ধারাবাহিক অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে কালুকান্দর গ্রামের হামিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. নূর আলম মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পোরশা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।

Tags: অপরাধনওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে যশোরে তরুণকে আটক করেছে ডিবি
  • যুদ্ধ থামলেও সংকটের শেষ হয়নি
  • শাহজাদপুরে পৃথকস্থানে নারীসহ যুবকের মরদেহ উদ্ধার, আটক ১
  • উৎসবমুখর পরিবেশে বাপুস ঝালকাঠি জেলা শাখার ভোটগ্রহণ শুরু
  • শাহজাদপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম