Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না, আমরা সবাই এক পরিবার”: হুম্মাম কাদের চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ০৬, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সবাই একই পরিবারের অংশ। তাই দলে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৫ জুন) রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, বিএনপির ভেতরে ঐক্য অটুট রাখতে হবে এবং সবাইকে একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তার মতে, সংগঠনের মধ্যে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি নেতৃত্বের আড়ালে থেকে চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা ও বিভিন্ন অনিয়মে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tags: চট্টগ্রামজিয়াউর রহমানরাষ্ট্রপতিশহীদহুম্মাম কাদের চৌধুরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আটক ৩
  • শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • সৈয়দপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • চব্বিশে যে রায়ের পর পতন ঘণ্টা বেজেছিল শেখ হাসিনার
  • পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল: অবৈধ বিদেশি বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম