Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও মা হলেন বুবলী?

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ০৫, জুন ২০২৬
in বিনোদন
A A
0

বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোবিজ পাড়ায় ভেসে বেড়াচ্ছিল। এবার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা যে, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।

সম্প্রতি কোরিওগ্রাফার অ্যাডলফ খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।”

এই পোস্টটি প্রকাশের পর থেকেই নেটপাড়ায় জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠে। বুবলীর ভক্ত ও নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে এই পোস্ট বা গুঞ্জনের বিষয়ে বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

অ্যাডলফ খানের পোস্টের পর কন্যাসন্তানের কথা ছড়ালেও, বিনোদন জগতের বেশ কিছু সূত্র আবার উল্টো দাবি করছে। তাদের মতে, বুবলী এবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো জোরালো বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

প্রথমবার মা হওয়ার সময়ও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ব্যাপক গোপনীয়তা ও আলোচনা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে কিছু না বললেও, পরবর্তীতে সন্তানকে সাথে নিয়ে ক্যামেরার সামনে আসেন এবং শাকিব খানই যে সন্তানের বাবা তা নিশ্চিত করেন। অতীতের সেই অভিজ্ঞতার কারণেই এবারও তাঁর মাতৃত্ব ও নতুন সন্তান নিয়ে গুঞ্জনটি দ্রুত ডালপালা মেলছে বলে মনে করছেন অনেকে।

২০২২ সালে শাকিব খান ও বুবলীর বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০২০ সালের ২১ মার্চ তাঁদের প্রথম পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরবর্তীতে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বীরকে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

নতুন এই অতিথির আগমনী বার্তার সত্যতা জানতে শাকিব খান বা বুবলীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় আছেন তাঁদের ভক্ত ও অনুগামীরা।

Tags: চিত্রনায়িকা শবনম বুবলীবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাগচি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতা
  • চিম্বুক সড়কে পর্যটকবাহী গাড়িতে আগুন
  • হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের
  • মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা
  • মনিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম