Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন রিপার ড্রোনে বড় ক্ষতি, ইরানের হামলায় ২০% ধ্বংসের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৫ pm ২৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির আগেই যুক্তরাষ্ট্রের বহরে থাকা এই ড্রোনগুলোর প্রায় ২০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। এছাড়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা আরও কিছু ড্রোনও হামলার সময় ধ্বংস হয়েছে বলে উল্লেখ করা হয়।

সূত্রের বরাতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় মোট ক্ষতিগ্রস্ত এমকিউ-৯ রিপার ড্রোনের সংখ্যা সর্বোচ্চ ৩০টি পর্যন্ত হতে পারে, যা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের পূর্ববর্তী হিসাবের চেয়েও বেশি।

এমকিউ-৯ রিপার মূলত নজরদারি ও আক্রমণ সক্ষমতাসম্পন্ন একটি মানববিহীন আকাশযান, যা হেলফায়ার ক্ষেপণাস্ত্রসহ নির্ভুল গাইডেড বোমা বহনে সক্ষম। প্রতিটি ড্রোনের মূল্য আনুমানিক ১৬ থেকে ৩০ মিলিয়ন ডলার।

এদিকে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই মডেলের ড্রোন ব্যবহার কমাচ্ছে, তবে বিদেশি ক্রেতাদের জন্য উৎপাদন অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

Tags: ইরানড্রোনবিশেষ নিউজমার্কিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২তলা ভবন থেকে নিচে হেঁটে যাওয়া নারীর ওপর পড়লেন যুবক, নারীর মৃত্যু, যুবক জীবিত
  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম