Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সব কার্যক্রম বর্জনের ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা চলছে। এ অবস্থায় উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

এ সময় উপাচার্যের নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

বক্তাদের দাবি অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে সংঘটিত ওই হামলায় ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর আবুল বাসার, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, টিএসসি পরিচালক আবুবকর সিদ্দিক, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি অহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অনেকে।

Tags: #বিশ্ববিদ্যালয়#শিক্ষক_আন্দোলনপটুয়াখালীপবিপ্রবিহামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
  • জামালপুরে স্বাাস্থ্য বিভাগে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম