Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ১১, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

দেশের সংখ্যালঘুদের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি তিনি কোনোভাবেই সহ্য করবেন না। প্রয়োজনে এই দায়িত্ব পালনের জন্য তিনি নিজের পদ ছাড়তেও প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে।

মতবিনিময়ে তিনি হজ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। ধর্মমন্ত্রী জানান, চলতি বছর হজের ব্যয় কিছুটা কমানো সম্ভব হয়েছে এবং আগামীতে আরও কমানোর পরিকল্পনা রয়েছে।

তিনি দাবি করেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে একটি মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, একটি পক্ষ দেশের স্থিতিশীলতা নষ্ট করতে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, অপপ্রচার রোধ এবং নাগরিকদের ব্যক্তিগত মর্যাদা রক্ষায় এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tags: অত্যাচারধর্মমন্ত্রীমন্ত্রিত্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্পিকার ফিরলেই পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতি অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট
  • মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম