Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই: বিজেপি ১০৫, তৃণমূল ১০৩ আসনে এগিয়ে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩০ am ০৪, মে ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে ফল। হিন্দুস্তান টাইম্‌সের সর্বশেষ তথ্য অনুযায়ী, মমতার দুর্গ জয়ের লক্ষ্যে বিজেপি এবং ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

প্রাথমিক গণনায় বিজেপি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সেই ব্যবধান কমিয়ে এনেছে।

বিজেপি ১০৫টি আসনে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে রয়েছে। তৃণমূল কংগ্রেস  ১০৩টি আসনে এগিয়ে থেকে বিজেপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
উল্লেখ্য, সকালের দিকে বিজেপি ৭১টি এবং তৃণমূল ৪৭টি আসনে এগিয়ে ছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে পুরো সমীকরণ। দুপুর ১২টার মধ্যে চূড়ান্ত ফলাফলের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনার প্রবণতা সামনে এসেছে:

উত্তর-পূর্বাঞ্চলী এই রাজ্যে এনডিএ (NDA) ১২টি আসনে এগিয়ে থেকে নিজেদের আধিপত্য ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।দক্ষিণের এই রাজ্যে চলছে সমানে সমান লড়াই। ইউডিএফ (UDF) এবং এলডিএফ (LDF) উভয়ই ৩৮টি করে আসনে এগিয়ে আছে। এখানে এনডিএ ৪টি আসনে লিড পেয়েছে।

তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে (DMK) ৩২টি আসনে এগিয়ে থেকে বড় জয়ের পথে রয়েছে। অন্যদিকে এনডিএ এগিয়ে আছে মাত্র ২টিতে।

পশ্চিমবঙ্গের মসনদে শেষ পর্যন্ত কে বসবেন—পদ্ম না কি জোড়া ফুল—তা নিয়ে পুরো ভারতসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য বাংলার রাজনৈতিক ভাগ্য নির্ধারণী এই লড়াই এখন মুহূর্তের উত্তেজনায় রূপ নিয়েছে।

Tags: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনবিশেষ নিউজভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাইবান্ধায় জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ
  • খানাখন্দে বিধ্বস্ত বিজয়নগরের চান্দুরা–সিঙ্গারবিল সড়ক
  • পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে; অন্য রাজ্যগুলোতে কারা শীর্ষে?
  • চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ভাঙ্গায় যুবক হত্যা, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম