Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে মে দিবস ও পেশাগত নিরাপত্তা দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৭ pm ০১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

“সুস্থ শ্রমিক,কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,হবিগঞ্জ এবং বিভাগীয় শ্রম দপ্তর,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) এর উদ্যোগে শুক্রবার (০১ মে) একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব মো. জি কে গউস।

তিনি তার বক্তব্যে বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের অধিকার,নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. আবুল হাসেম (রুটিন দায়িত্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মো. তারেক মাহমুদ এবং সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং একটি নিরাপদ,মানবিক ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।

Tags: মহান মে দিবসমে দিবস পালিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মে দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি
  • জাইমা রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট: নাগেশ্বরীতে বিএনপি নেতার জিডি
  • বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক
  • নোয়াখালীতে সাহিত্য সভা ও কবিতা পাঠ
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম