Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিজ্ঞান মেলা:উদ্ভাবনে তরুণদের নতুন দিগন্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২০ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়-এর সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল,জেলা প্রশাসক, মৌলভীবাজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণদের গবেষণামুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,একটি টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই।

মেলা উপলক্ষে একই স্থানে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাসুম। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজ-এর প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।

ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল তাঁর বক্তব্যে বলেন,বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও গবেষণার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন,প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি সম্ভব,যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বক্তারা সামগ্রিকভাবে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন,গবেষণার প্রসার এবং প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জেলা প্রশাসন,মৌলভীবাজার আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

Tags: তরুণবিজ্ঞানমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি
  • টাঙ্গাইল সদরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪ জন
  • এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার ছাড়াল
  • নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক; সিএনজি জব্দ
  • টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীকে নাজেহালের অভিযোগে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম