Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ১১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান: ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ জুলাই) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের কাছ থেকে প্রকাশ্য প্রতিশ্রুতি চাইছে ওয়াশিংটন। সাম্প্রতিক সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন অনিশ্চিত হয়ে পড়েছে, যার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অনুরোধ করেনি। বরং কাতারের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনা আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে।

পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার উপায় নিয়ে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে একই দিনে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ইরান তার বিরুদ্ধে হত্যাচেষ্টা চালায়, তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

ট্রাম্প আরও বলেন, এ বিষয়ে মার্কিন বাহিনীকে অন্তত এক বছরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সেই মেয়াদ বাড়ানো হবে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে প্রস্তুত, সক্ষম এবং ইচ্ছুক।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে—ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার ওমানে পৌঁছেছেন।

মার্কিন কর্মকর্তারা আশা করছেন, ইরান প্রকাশ্যে ঘোষণা দেবে যে তারা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করবে এবং কোনো ধরনের টোল ছাড়াই আন্তর্জাতিক নৌপথটি উন্মুক্ত রাখবে।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজযুদ্ধবিরতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইফুন ‘বাভি’র তাণ্ডবের আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
  • এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ, শাস্তি ও ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সদরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মেইজ ফাউন্ডেশনে উদ্বোধনে শহিদুল ইসলাম বাবুল এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম