আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার:
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশনের আয়োজনে ১১ জুলাই সকাল ১১.০০ঘটিকায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান বাবুল এমপি ।
এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেইজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা সংগঠনটি মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন । এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও উপকার সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি কর্মকাণ্ড করবেন বলে উল্লেখ করেন ।
সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান ।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, বিএনপি’র যুগ্ন আহবায়ক কে এম আবু সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

