Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ বছর পলাতক, শেষমেশ পুলিশের জালে মোরশেদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুর্শিদ ওরফে মোরশেদের। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার মোরশেদ উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোরশেদ। এ সময় তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Tags: গ্রেপ্তারডাকাতি মামলাপলাতক আসামিপুলিশ অভিযানবিজয়নগরব্রাহ্মণবাড়িয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইতিহাসের টানে তাজহাট জমিদার বাড়িতে পর্যটকদের ঢল
  • ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনা শুরু
  • ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
  • ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
  • ব্রাহ্মণপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম