Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে অভ্যর্থনার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ডেপুটি স্পিকারের

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৬ pm ০৩, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কায়সার কামাল উদয়পুর বাজার এলাকায় একটি হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে উদয়পুর মিতালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয় তাঁকে স্বাগত জানানোর জন্য। বিষয়টি নজরে আসলে তিনি গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান এবং অসন্তোষ প্রকাশ করেন।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান কেন শিক্ষার্থীদের এভাবে রাস্তায় দাঁড় করানো হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন না করার নির্দেশ দিয়ে তিনি জানান, আগে জানালে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতেন। একই সঙ্গে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনার আয়োজন করা উচিত নয়। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ডেপুটি স্পিকারশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নলছিটিতে বেদখল জমি ও দোকান উদ্ধারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
  • অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম