ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা নীতিমালা লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এছাড়া ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নয় বলেও সতর্ক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা কেবলমাত্র ভ্রমণের অনুমতি প্রদান করে, তবে দেশটিতে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তারা প্রবেশের সময় অবস্থানকাল ও শর্ত নির্ধারণ করে থাকেন।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কোনো কার্যক্রমে যুক্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।

