সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ঈদকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকায় যানজট নিরসনে ওসি’র নির্দেশনায় বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। থানা পুলিশের এ উদ্যোগে ইতোমধ্যে পৌর এলাকার প্রধান সড়ক গুলোতে যানজট অনেকটাই কমে এসেছে। ওসি’র ও বণিক সমবায় সমিতির এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতনমহল।
সারিয়াকান্দ থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন, পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উপজেলাবাসিকে নিরাপদ রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

