নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ নজরদারির উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরো ঢাকা মহানগরীতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে কেবল মোহাম্মদপুর এলাকাতেই ৭০০ ক্যামেরা বসানো হচ্ছে। খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এই তথ্য জানান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলাই পুলিশের মূল লক্ষ্য। বিশেষ গুরুত্বের এলাকা হিসেবে মোহাম্মদপুরকে বিবেচনায় রেখে এখানকার অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
নিরাপত্তা আরও জোরদার করতে কমিশনার জানান, ডিএমপির পক্ষ থেকে নতুন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে এবং ভাড়াটিয়াদের তথ্য ব্যবস্থাপনায় একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার চিহ্নিত অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই তাদের ছবিসহ জনসমক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দারা ডিএমপি কমিশনারের কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেন। কমিশনার তাদের আশ্বস্ত করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করা হবে। আধুনিক এই প্রযুক্তিগত উদ্যোগ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করে

