Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পুলিশ নিয়োগে দ্বিতীয় ধাপে ২৮২ জন

Bangla FMbyBangla FM
1:31 pm 21, April 2025
in চাকুরি
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলায় নিয়োগ প্রক্রিয়ার শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাই পর্ব শেষে মোট ২৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে শুরু হয় শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET),যেখানে প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষায় অংশ নিতে হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা-এর নেতৃত্বে এই পরীক্ষা পরিচালিত হয়।  

লিখিত পরীক্ষা আগামী ২০ মে,মৌলভীবাজার পুলিশ লাইন্স কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৯ মে,যার ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে।

নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে মাঠ পর্যায়ে আরও উপস্থিত ছিলেন;-অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোহাম্মদ আতিকুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন,সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

Tags: পুলিশ নিয়োগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক
  • মৌলভীবাজার সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম