সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শান্তিরক্ষীদের আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আন্তর্জাতিক মহল বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানকে প্রশংসা করছে বলেও মন্তব্য করেন তিনি।

