Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপ জয়ের স্বপ্ন রইল অপূর্ণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২৯, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ব্রাজিলের ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ব্রাজিলের হলুদ জার্সিকে বিদায় জানালেন।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অবসরের ঘোষণা দেন নেইমার। তিনি বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। এরপর ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০টি গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন নেইমার জুনিয়র।

বিশ্বকাপ ট্রফি এবং কোপা আমেরিকার শিরোপা জেতার আক্ষেপ নিয়েই দেশের জার্সি গায়ে দেওয়া অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি। চলতি ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পরই তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই ম্যাচটিই হয়ে রইল তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

জাতীয় দল থেকে অবসরের পর নেইমারের সম্পূর্ণ মনোযোগ এখন ক্লাব ফুটবলে। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার যে গুঞ্জন উঠেছিল, তা দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে কেবল গঠনমূলক কথা বলেছেন, যা নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া খবর ছড়ানো হয়েছে।

Tags: brazilনেইমারনেইমার জুনিয়রবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েই নতুন চাপে নেতানিয়াহু
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
  • জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
  • রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড 
  • রাজনগরে ৭ বছরের ছাত্রকে ধর্ষণের আসামি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম