Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০০ pm ২৯, জুলাই ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0
বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত

বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়,কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সংগঠনের শৃঙ্খলা,ঐক্য ও সার্বিক স্বার্থ বিবেচনায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুলাউড়া পৌর বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম,নেতৃত্ব ও পরবর্তী করণীয় বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ,সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এবং মিফতাহ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়েছে।

অন্যদিকে,মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হলেও কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

Tags: বিএনপিমৌলভীবাজার কুলাউড়ারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
  • জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
  • রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড 
  • রাজনগরে ৭ বছরের ছাত্রকে ধর্ষণের আসামি গ্রেপ্তার
  • বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম