Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৮ pm ২৫, মে ২০২৬
in Semi Lead News, শিক্ষা, সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হলেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই পায়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা তলব করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক গত ২ জানুয়ারি বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বই বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান ২১ মে স্বাক্ষরিত এক চিঠিতে রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

‎আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবেদ ইকবাল হাসান বলেন, রায়কালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে। কিন্তু এখনো অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী বিজ্ঞান বই পায়নি বলে অভিযোগ করেছ। এঘটনায় প্রধানশিক্ষকে কারণদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‎ রায়কালী উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক বেলাল হোসেন কারণর্দশানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বইয়ের বদল ৩০ টি অন্য বই এসেছিল। একারণে কয়েক জন শিক্ষার্থীকে বিজ্ঞান বই দেওয়া যায়নি। ৬০ জন শিক্ষার্থী এখনো বিজ্ঞান বই পায়নি এমন অভিযোগ সঠিক নয়। কারণদর্শনোর নোটিশ পেয়েছি। চিঠিতে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জবাব দেব।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম