Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে সরকারি  নির্দেশ অমান্য করে তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ 

Bangla FMbyBangla FM
৪:১২ pm ১০, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

(বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে সরকারি নিয়ম নীতি ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি তোহা বাজারের জমিতে একাধিক ভবন নির্মাণ মোস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক ভূমিদস্যু। বাকেরগঞ্জ উপজেলাধীন নিয়ামতি ইউনিয়নের জেএল নং ১১ নিয়ামতি মৌজার এসএ ১খাস খতিয়ানভুক্ত ২৪৫নং দাগ যাহার শ্রেণী রাস্তা ও ২৫৫ নং দাগ যাহার শ্রেণী তোহা বাজার এই দুইটি দাগের ভূমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ৫টি বসতঘর নির্মাণ করার কাজ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান হাওলাদার। 

এ বিষয় স্থানীয় মোঃ রুস্তম আলী হাওলাদার নিয়ামতি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে বরিশালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন যাহার এমনপি কেস নং-০৩/২২। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিজ্ঞ আদালতের নির্দেশে তৎকালীন উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে গত ২০২২ সালের ৭মার্চ ২০২২ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাহা ওই বছরের ২৬ মার্চ সাবেক সহকারী  কমিশনার ভূমি আবুজার মোঃ ইজাজুল হকের স্বাক্ষরিত প্রতিবেদনটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত ২৫ মে উভয়পক্ষকে ভোগদখলে নিষেধাজ্ঞা দিয়ে সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে নির্দেশ দেয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমান উপজেলা ভূমি অফিসের কানুনগোসহ একটি সিন্ডিকেটের সহযোগীতায় দিনেদুপুরে ও রাতের আঁধারে ওই জমিতে ৫টি অবৈধ বসতঘর স্থাপনার কাজ পুনরায় শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, উপজেলা ভূমি অফিসের একাধিক অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলার এক নেতার শেল্টারে সরকারি তোহা বাজারের জমিতে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে। 

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে ওই লোককে তিনি সরকারি জমিতে কাজ বন্ধ করতে নোটিশ করেছেন। সরকারি জায়গায় ভবন নির্মাণ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন বন্ধ রেখে হঠাৎ করে সুযোগ বুঝে সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ নির্মাণ কাজ শুরুর বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছেন। তিনি মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন। যদি সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে উক্ত স্থাপনা ভেঙে দেয়া হবে বলেও তিনি জানান।

মোঃ  জাহিদুল ইসলাম 

বরিশাল প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন দুই চিকিৎসক সহ বরখাস্ত তিন
  • রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা 
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হবে তৃণমূলের প্রতিভায় বিশ্বমঞ্চের স্বপ্ন: তারেক রহমান
  • বোয়ালমারীতে দুই ধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার হয়ে কারাগারে, অন্যজন পলাতক
  • গাজীপুরে ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম