Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে দুই ধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার হয়ে কারাগারে, অন্যজন পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৫ pm ২৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় মেহেদী শেখ (২৭) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ। অপর আকেটি ধর্ষণ মামলায় ধর্ষক আসিফ শেখ (২১) পলাতক রয়েছে।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওহিদ শেখের ছেলে মেহেদী শেখ। ধর্ষনের ফলে ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পিতা-মাতাহীন ওই নারীর ভাষ্য অনুযায়ী সুজন মোল্যা বাদী হয়ে শনিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং ২০।

মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। রোববার (২৬.০৭.২৬) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্তস্বত্বা নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

অপরদিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কেরসাইল এলাকায় ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে রোববার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং ২১।

এ মামলার আসামি মো. আসিফ শেখ (২১) পলাতক রয়েছে। নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসমপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। অপর মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের শিকার নারী ও কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারাগারে পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
  • নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন
  • ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ সংস্কৃতিকর্মী-সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
  • পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
  • শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম