Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হবে তৃণমূলের প্রতিভায় বিশ্বমঞ্চের স্বপ্ন: তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০০ pm ২৬, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হবে তৃণমূলের প্রতিভায় বিশ্বমঞ্চের স্বপ্ন: তারেক রহমান

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হবে তৃণমূলের প্রতিভায় বিশ্বমঞ্চের স্বপ্ন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশকে গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি জানান, ক্রীড়াকে শুধু বিনোদন বা শরীরচর্চার বিষয় হিসেবে নয়, বরং সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, অধ্যবসায়, সহনশীলতা এবং দেশপ্রেমের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জনে ভূমিকা রাখে। তাই সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় সংহতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে।

তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ দেশের বিভিন্ন স্থানে আটটি ইভেন্ট সফলভাবে আয়োজনের পর ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মতে, এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা চিহ্নিত, পরিচর্যা ও বিকাশের একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে উঠছে। ভবিষ্যতে জাতীয় দল এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, আগামী আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ইভেন্ট সংখ্যা ১০-এ উন্নীত হবে। পাশাপাশি আরও বেশি প্রতিভাবান শিশু-কিশোরকে অন্তর্ভুক্ত করতে অংশগ্রহণকারীদের বয়সসীমাও সম্প্রসারণ করা হয়েছে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশ নেওয়া খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে বহন করবে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা
  • কারাগারে পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
  • নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন
  • ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ সংস্কৃতিকর্মী-সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
  • পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম