Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৪ pm ২৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেপ্তার

কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেপ্তার

কাপাসিয়া, গাজীপুর, প্রতিনিধি: 

গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম (পিতা: ফজলুল হক, মাতা: মমতাজ বেগম) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। তার স্থায়ী ঠিকানা উপজেলার পিরিজপুর গ্রামে।

আজ ২৬ জুলাই (রবিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে কাপাসিয়া বাজার এলাকার পুরাতন মাইক্রো স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ও (এএসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুলের সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ কৌশল অবলম্বন করে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুলকে আটক করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জহিরুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং তার পালিয়ে যাওয়া সঙ্গীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Tags: গাজীপুরজহিরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা
  • কারাগারে পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
  • নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন
  • ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ সংস্কৃতিকর্মী-সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
  • পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম