Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৪ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার): 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন। পরে স্থানীয় সচেতন ব্যক্তিদের উদ্যোগে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল,পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান,অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। উদ্ধার শেষে সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,অজগর সম্পূর্ণ নির্বিষ এবং সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। উসকানি বা ভয় না পেলে তারা মানুষকে আক্রমণ করে না। নিশাচর হওয়ায় দিনের বেলায় ঝোপঝাড়,গাছের কোটর বা গর্তে আশ্রয় নেয় এবং রাতে খাদ্যের সন্ধানে বের হয়।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের চা-বাগান এলাকায় ময়াল অজগরের উপস্থিতি তুলনামূলক বেশি। সাধারণত উদ্ধার হওয়া অজগরগুলোর দৈর্ঘ্য ৮ থেকে ১৪ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মধ্যে থাকে। বন উজাড়,তীব্র তাপদাহ ও খাদ্যসংকটের কারণে অনেক সময় এসব সাপ লোকালয়ে চলে আসে। মানুষের বসতবাড়িতে ঢুকে হাঁস,মুরগি বা কবুতর শিকার করলেও মানুষ দেখলে অধিকাংশ ক্ষেত্রে আত্মরক্ষার্থে কুণ্ডলী পাকিয়ে থাকে অথবা হিসহিস শব্দ করে।

তিনি আরও বলেন,অজগর পরিবেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • ফাইনালের বেদনায় ভেঙে পড়লেন মার্তিনেজ, অবসরের আভাস
  • পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার
  • নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি
  • লক্ষ্মীপুর কারখানায় মিলল প্রায় ৫০ কার্টন ভেজাল ঘি, আটক ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম