Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবকের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২০ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবকের কারাদণ্ড

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবকের কারাদণ্ড

ক্রাইম রিপোর্টার, গোদাগাড়ী:

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই, ২০২৬ তারিখ প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাননীয় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার, রাজশাহীর দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মোঃ আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাজাপ্রাপ্ত (১৬ )জন মাদকসেবীর পরিচয় ও বিস্তারিত নিচে দেওয়া হলো:

গ্রেফতারকৃত আসামীরা হলেন,(১)মোঃ রাসেকুল ইসলাম**, পিতা- মৃত মাইনুল শেখ, সাং- ফরাদপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(২) মোঃ মাহাবুল ইসলাম বিদ্যুৎ, পিতা- মোঃ আরশাদ আলী, সাং- তালধরী, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১ বছর বিনাশ্রম কারাদণ্ড।

(৩)মোঃ জামাল, পিতা- মৃত ছাসগর আলী, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড।

(৪)জাহাঙ্গীর আলম, পিতা- এনায়েতুল্লাহ, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(৫) মোঃ হযরত আলী, পিতা- মরজেম আলী, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(৬)লালচান, পিতা- মোঃ তজুদ্দিন, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।

(৭)মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ হাবিব আলী, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(৮)মোঃ বাদশা, পিতা- মোঃ অহিদুল ইসলাম, সাং- কাদিপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(৯) মিজান, পিতা- দিলশাদ, সাং- পিরিজপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১০)মোঃ মামুন ইসলাম, পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দিয়াড় মহব্বতপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১১) মোঃ টুটুল পিতা- আলীমুদ্দিন, সাং- ফরাদপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড।

(১২) রেজাউল পিতা- মৃত ফয়জুদ্দিন, সাং- হরিশংকরপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১৩)আওরঙ্গজেব ফটিক পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- হরিশংকরপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১৪) মোঃ মাসুম রেজা পিতা- মোঃ খুরশেদ আলী, সাং- দিয়াড় মহব্বতপুর, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১৫) মীর হোসেন, পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাঁচগাছি, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড।

(১৬) শিন্টু পিতা- সেনুটু, সাং- নাজিরপুর কুচিয়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী। সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় জনমনে স্বস্তি এনেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন
  • বাংলাদেশের তেহরানের সাথে দুই দশক পর নতুন মেলবন্ধন
  • বড় পর্দায় দেখা, নিরাপত্তায় কড়া নজরদারিতে ডিএমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম