Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২০ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার এবং রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। গত ১ জুলাই থেকে তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ, বহিঃবিভাগসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘণ্টা আনসার সদস্যরা মোতায়েন থাকবেন। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, দালাল চক্রের তৎপরতা প্রতিরোধ, বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করা।

এ ছাড়া চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে দ্রুত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়েও আনসার সদস্যরা সহযোগিতা করবেন। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশে সেবা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে হাসপাতালের সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪
  • গালি নয়, সুন্নাহর পথে জবাব: বাউফলে ছাগল বিতরণ অনুষ্ঠানে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
  • সদরপুর সরকারি হাসপাতালে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু
  • ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা, যা জানাল হাইকমিশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম