Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় প্রাণ কেড়ে নিল দুরন্ত গতির প্রাইভেট কার, দুই তরুণের করুণ মৃত্যু

Bangla FMbyBangla FM
৬:৫১ am ০৩, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ:

এক মুহূর্তেই থমকে গেলো দুটি তাজা প্রাণের গতি। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের কাছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শার্শার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল (২০) এবং বিল্লাল হোসেনের ছেলে জাহিদ (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল ও জাহিদ নম্বরবিহীন একটি কালো অ্যাপাচি ৪ভি মোটরসাইকেলে নাভারন থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ, পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত প্রাইভেট কার সজোরে তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়েন তারা, মাথায় মারাত্মক আঘাত পেয়ে নিথর হয়ে যায় তাদের শরীর। ঘটনার পরপরই ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়, রেখে যায় শোকের ছায়া আর আহাজারি।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

হঠাৎ নিভে যাওয়া এই তরুণ প্রাণদ্বয়ের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে শার্শার বাতাস। নিয়তির নিষ্ঠুর পরিহাস, না কি বেপরোয়া গতির নির্মম পরিণতি?

Tags: তাজা প্রাণশার্শাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম