Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধামশ্বরে বিজিএফের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ২৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিজিএফের ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ঈদ-উল-আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই বরাদ্দের মধ্য থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা, মোট ২.৫ মেট্রিক টন চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে সরিয়ে রাখা হয়।

স্থানীয় জনগণ ও যুবদল নেতাকর্মীদের তথ্যের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। পরে প্রশাসন জব্দকৃত চাল নিজেদের হেফাজতে নেয়।
অভিযোগে বলা হয়, ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর যোগসাজশে চালগুলো সেখানে মজুত করেন। বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা দুই দিন পর চালগুলো নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।

ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সিলেটের বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
  • বেনাপোলে টুংটাং শব্দে মুখর কামারপল্লী
  • নিরাপত্তা হুমকির অভিযোগে আমির হামজাকে দায়ী করলেন রাশেদ খান
  • নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম