Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণঅভ্যুত্থানের ভয়াবহতা ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ০২, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
গণঅভ্যুত্থানের ভয়াবহতা ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে

গণঅভ্যুত্থানের ভয়াবহতা ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাভারে এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাইয়ের লেন্স’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটি।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবন অডিটরিয়ামে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি আগামী এক সপ্তাহ ধরে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “ইতিহাসকে জীবন্ত ও সংরক্ষিত রাখতে আলোকচিত্রের ভূমিকা অপরিসীম। তরুণ ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে জুলাই গণঅভ্যুত্থানের ভয়াবহতা, বীরত্ব এবং আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই এ আয়োজন।”

প্রদর্শনীতে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত, শাসকগোষ্ঠীর নির্যাতন, সাভারের সাধারণ মানুষের প্রতিরোধ এবং স্থানীয় শহীদদের স্মৃতিবিজড়িত দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী শেষে আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১০ জন আলোকচিত্রগ্রাহকের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দর্শন বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, স্থানীয় গণঅভ্যুত্থানের যোদ্ধা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী
  • চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • নেমে গেল শেষ পর্দার আলো; চিরতরে বন্ধ হলো রংপুরের ঐতিহ্যবাহী ‘শাপলা টকিজ’
  • কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী
  • দুই শিশু এখনো জানে না, তাদের মা আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম