Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় হামলা, নিহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৯ pm ০২, অগাস্ট ২০২৬
in বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিবর্ষণে হামলাকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ রেস্তোরাঁর কাছে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, বন্দুকধারী নিহত হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য নতুন করে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ নিহত হামলাকারীর পরিচয় শনাক্ত ও হামলার মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

শহরের জনসংযোগ কর্মকর্তা জশ পামার জানান, এ ঘটনায় হামলাকারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর পর নিরাপত্তা ও তদন্তের সুবিধার্থে আশপাশের কয়েকটি প্রধান সড়ক এবং একটি নিকটবর্তী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার শান্ত এই শহরটিতে এমন হঠাৎ গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tags: নিহত ৩বিশেষ নিউজযুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বর্ণপদক পেলেন কবি এম. আব্দুল কাইয়ুম
  • টিটিসির ড্রাইভার বিল্লাল আটক, পরে মুচলেকায় মুক্তি
  • শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার
  • স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ: ভুক্তভোগীর বাড়িতে এমপি বাবুল
  • শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাক জব্দ,মামলা দায়ের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম