Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“পাঁচভুলোটে মাছের খাল নিয়ে বিরোধ, রণক্ষেত্রে পরিণত গ্রাম: বোমা হামলায় আহত ২, ঘরছাড়া ১৫ পরিবার”

Bangla FMbyBangla FM
৭:৪৪ am ০৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ:

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৭ এপ্রিল) বিকালে ঘটে গেছে রীতিমতো যুদ্ধাবস্থা। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরে কেঁপে উঠেছে গোটা গ্রাম। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং আতঙ্কে গ্রাম ছেড়েছেন প্রায় ১৫টি পরিবার।

আহতরা হলেন—পাঁচভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে রাজু (৩৫) ও মৃত ইজ্জত আলীর ছেলে পথচারী আনোয়ার হোসেন (৬০)। দু’জনকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামের একটি সরকারি খাল বর্তমানে ইজারা বিহীন থাকায় স্থানীয়রা মিলে সেখানে মাছ চাষ শুরু করেন। ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে, খালে নৌকা চালানো নিয়ে। এই নিয়ে কথা কাটাকাটির জেরে রাজু, দেলোয়ার (আনোয়ার হোসেনের ছেলে) ও রিপন (ইনায়েত আলীর ছেলে)-কে মারধর করে।

পরে বিকালে পাঁচভুলোট গ্রামের মোড়ে ইয়াছিনের দোকানের সামনে রাজুকে একা পেয়ে দেলোয়ার ও রিপন পাল্টা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন। রাজুর ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজুর পক্ষের লোকজন দলবেঁধে এসে গ্রামে বোমা বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বোমার স্প্লিন্টারের আঘাতে পথচারী আনোয়ার হোসেনও গুরুতর আহত হন।

ঘটনার পর থেকে আতঙ্কে প্রায় ১৫টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পুরো গ্রামজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে দু’বার টহল দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: তুচ্ছ ঘটনাশার্শা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী
  • দন্ডিত মাদককারবারীদের জন্য প্রশাসনের উপহার
  • সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে খাঁশিয়া শিক্ষার্থীদের পান-সুপারির মালায় বরণ
  • গোলের পাশাপাশি সৌন্দর্যবর্ধক চিকিৎসার পথে হাঁটছেন ফুটবলাররা
  • ডোমারে ঘরের ফ্যানে ঝুলন্ত অবস্থায় মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম