Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনে পলাতক সাবেক এমপির সহযোগী ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী গ্রেফতার

Bangla FMbyBangla FM
৬:১০ am ২৫, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

সুনামগঞ্জ থেকে রিপোর্ট:
লন্ডনে পলাতক সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের ব্যবসায়িক সহযোগী ও দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলীকে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে কাউকান্দি বাজার থেকে তাকে আটক করা হয়।

ইউনুছ আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের স্থানীয় এবং বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়েরকৃত অন্তর্বর্তীকালীন সরকারের পতনের ষড়যন্ত্র ও নাশকতা মামলায় তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ইউনুছ আলী। এরপর সাবেক এমপির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং নির্বাচনে ভোট বাগিয়ে আনায় অর্থায়ন করেন তিনি।

অবৈধ ব্যবসা ও বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ইউনুছ আলীসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার সহোদর জিল্লু অভিযোগ করেন, গ্রামের পথে সিলেট যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম