নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের শোকর গোবিন্দপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুই নারী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আব্দুল মতিনের ছেলে রিপনের সঙ্গে মরিয়মের বিয়ে হয় । বিয়ের পর থেকে তারা শান্তিপূর্ণভাবে সংসার করে আসছিলেন এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে । তবে সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী রিপন ও তার মা রশিদা মরিয়মের ওপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে ।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মরিয়মের মা নাজমা মেয়ের খোঁজ নিতে ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এক পর্যায়ে রিপন, তার মা রশিদা এবং আব্দুল মতিন মিলে মরিয়ম ও নাজমার ওপর বাঁশ দিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে মরিয়ম ও নাজমা গুরুতর আহত হন । পরে স্থানীয়রা আহত অবস্থায় মরিয়ম ও নাজমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কা জনক ।এ বিষয়ে অভিযুক্ত রিপন হোসেন বলেন, পারিবারিক কহলের জের ধরে ধাক্কাধাক্কি হয়েছে কোন মারপিট হয়নি।এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

