Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ.লীগ নেতা

Bangla FMbyBangla FM
১১:১৪ am ০৫, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেলগেটে ফের গ্রেপ্তার হয়েছেন আয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিমকে। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস ২ দিন পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
গ্রেপ্তারকৃত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, জেলগেটের সামনে থেকে আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, জেলগেটে পুলিশের হাতে গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরেও কেন গ্রেপ্তার হচ্ছে আমাকে?
এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
খান মো. জসিম জেলা বিএনপি অফিস, যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম