Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আহত ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৯ pm ২১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আহত ৪

বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামে পল্লী বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে বসতঘরের টিনের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রবল বৃষ্টির সময় হঠাৎ চালু থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন তার ছিঁড়ে বসতঘরের টিনের চালে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। সে সময় ঘরের ভেতরে থাকা ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে (৩০) মৃত ঘোষণা করেন। আহত শেখ ওবাইদুর (৪০), মিঠু মাতুব্বর (৩৫) ও মিঠু মাতুব্বরের স্ত্রী হেনা আক্তারকে (২৫) প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সদরপুর পল্লী বিদ্যুতের এজিএম শহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সংযোগ থেকে জিআই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিদ্যুতের তার ছিঁড়ে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে পাচারের হাত থেকে রক্ষা পেল ৬৫ কচ্ছপ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম