Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমানের পর যুবকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় মো. রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুরচর মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের শেখ মো. শুকুর মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রফিকুল নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে বড় ভাই মো. শহিদুল ইসলাম ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ ‘থু ‍থু’ দেবে: স্পিকার
  • পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা
  • মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১১ দিন পর ভারতে মিলল মরদেহ
  • পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৬ নেতা বহিষ্কার
  • ফিলিংস্টেশনের ম্যানেজারকে কারাদন্ড ও জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম