এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে তেল পাচার করার অভিযোগে ম্যানেজারকে কারাদন্ড ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার(১২মে) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় ঝর্না ফিলিংস্টেশনে এ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। কোর্ট পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেজুয়ান ইফতেখার।
জানা গেছে, ফিলিংস্টশনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বরাদ্ধকৃত তেল পাচারের অভিযোগ আসছিলো। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বরাদ্ধকৃত অকটেন পরিমাপ করে বরাদ্ধের অর্ধেক পরিমান কমপান মোবাইল কোর্ট। এতে প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান আটক করে এক মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেজুয়ান ইফতেখার বলেন, তেল পাচারের সুনির্দিষ্ট অভিযোগ প্রমান সাপেক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজার ও প্রতিষ্ঠানকে দন্ডিত করা হয়েছে। আটক ম্যানেজারকে পুলিশের কাছে সোর্পদ করা
হয়।

