Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ১২, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিটি রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই সম্পন্ন করা হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে নয়াকৃষি আন্দোলন ও উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান উবিনীগ। আলোচনার বিষয় ছিল হাওরের বোরো ধান বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।

ফরিদা আখতার বলেন, ওই সময় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই চুক্তিটি করা হয়েছিল, তাই পরে কেউ এ নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেনি। তিনি আরও জানান, প্রয়োজনে চুক্তি সংশোধন বা বাতিলের সুযোগও রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি অবশ্যই সংসদে উত্থাপন করে বিস্তারিত আলোচনা করা উচিত এবং জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এদিকে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির লাভ-ক্ষতি যাচাই করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags: জামায়াতবিএনপিসাবেক উপদেষ্টা ফরিদা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
  • চবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
  • দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
  • যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম