Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৩ pm ১২, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ (চট্টগ্রাম অঞ্চল)”। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রাম অঞ্চলের চারটি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন— এনএসটিইউডিএস, সিওউডিএস, সিইউডিএস এবং চুয়েটডিএস।

পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরতেই আয়োজন করা হয় এ প্রতিযোগিতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সিইউডিএসের মডারেটর ও আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম আবু নোমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন, উপ-পরিচালক সেলিনা আকতার এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যাসোসিয়েট মডারেটর নওরিন মনির প্রমা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আঞ্চলিক আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আগামীর সবুজ পৃথিবী গড়ার একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন।” তিনি বলেন, পরিবেশ ধ্বংসের জন্য মানুষই দায়ী এবং এই সংকট মোকাবিলায় নীতিনির্ধারণের পাশাপাশি জনসচেতনতা তৈরিও জরুরি। তরুণদের যুক্তি ও চিন্তার মাধ্যমে সেই সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দুইটি প্রাথমিক রাউন্ড শেষে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ ও পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর করণীয় উপস্থাপনার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের পরিবেশ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
  • ব্যবসায়ীরা চাইলে নীরব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আমরা প্রস্তুত: ডা. শফিকুর রহমান
  • সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
  • চবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম