Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ১২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬।

আন্তর্জাতিক নার্স দিবস এবং আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মদিন। ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণকারী এই মহীয়সী নারীর জন্মদিন উপলক্ষেই প্রতিবছর এই দিনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাজে একজন নার্সকে উপস্থাপন করা হয়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রা শেষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তাগণ আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পথ অনুসরণ করে নার্সদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি এ পেশার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

Tags: আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চবি’তে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
  • দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
  • যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার
  • বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম