Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৬ নেতা বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ১২, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) ও গতকাল সোমবার ১১মে পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা মহিলাদল এ বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

বহিষ্কৃতরা হলেন— দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক, সুলতান শওকত হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী এবং পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম । এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুবদলের বহিষ্কৃত সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বশির উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

অন্যদিকে কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আহসান ফারুক ও সুলতান শওকত হোসেনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বহিষ্কৃত সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মুসা ফরাজীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আপরদিকে জেলা মহিলা দলের সভাপতি অফরোজা সিমা ও সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত এক চিঠিতে বলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১৫ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
  • দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
  • যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার
  • বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা
  • নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম