ভারতের পাঞ্জাবের মোহালিতে একটি বেসরকারি অফিসে প্রেমঘটিত বিরোধের জেরে এক তরুণীকে তার সাবেক প্রেমিক ও সহকর্মী হরবিন্দর মান (হ্যারি) ছুরিকাঘাতে হত্যা করেছেন।
শুক্রবার (৫ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় জানা যায়, অফিসে কাজ করার সময় হঠাৎ ঢুকে হ্যারি ডিম্পল নামের ওই তরুণীর ওপর আক্রমণ চালান। সহকর্মীদের সামনেই তিনি একাধিকবার ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডিম্পলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হ্যারি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, সম্পর্কের বিচ্ছেদের পর থেকেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে।

