বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস বাংলাদেশকে নিজের বাড়ি বলে উল্লেখ করেছেন। নেইমারের বন্ধু ও ব্রাজিলপ্রবাসী রবিন মিয়ার শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন।
ভিডিওতে প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলেন সাবেক এই তারকা ডিফেন্ডার। পরে ইংরেজিতে তিনি বলেন, ‘Bangladesh is my house. Brazil, Spain, Bangladesh.’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জয় এবং রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় দাপটের সঙ্গে খেলা রবার্তো কার্লোসকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে ব্রাজিল দলের বিপুল সমর্থকগোষ্ঠীর কারণে তার এমন মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থনের চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুমাইরেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’

